সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগঞ্জে মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগ, আনসার সদস্যদের হাতে আটক ১


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2026-09-23
বকশীগঞ্জে মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগ, আনসার সদস্যদের হাতে আটক ১

বকশীগঞ্জে মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগ, আনসার সদস্যদের হাতে আটক ১


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।


জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগে মোসলেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এ ঘটনা ঘটে।


আটক মোসলেম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের মৃত আকবর আলী ও মৃত পরিমনের ছেলে।


হাসপাতালে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মোঃ আমিনুল ইসলাম জানান, দানবাক্সের তালা ভাঙার বিষয়টি একজন স্থানীয় ব্যক্তি দেখতে পেয়ে আনসার সদস্যদের খবর দেন। খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে আটক করেন।


আনসার কমান্ডার মোঃ আমিনুল ইসলাম বলেন, “তালা ভাঙা অবস্থায় আমরা তাকে ধরতে পারিনি। সেখানে একজন স্থানীয় লোক বিষয়টি দেখার পর আমাদের খবর দেন। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাকে আটক করতে সক্ষম হই। মসজিদের দানবাক্সের টাকা সম্ভবত আরও লোকজন নিয়ে গেছে। আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি।”


তিনি আরও বলেন, “দানবাক্সটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে কিছু পয়সা পড়ে ছিল। পরবর্তীতে বকশীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”


এদিকে, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, “মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”