সব সময় সব খানে


মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বকুলের চারা রোপণ


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2026-09-28
বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বকুলের চারা রোপণ

বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বকুলের চারা রোপণ


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আরও ২০টি বকুল ফুলের চারা রোপণ করেছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়। এ সময় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।ট্রাস্ট সূত্রে জানা গেছে, এর আগে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এর মধ্যে প্রায় ৬০০টি গাছের চারা রোপণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯টি সৌরচালিত বাতি স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।