সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : মাদারীপুর

শিবচরে ডাকাতের আতংকে রাত ভর পাহারায় এলাকাবাসী


মো: শফিকুল ইসলাম শিবচর প্রতিনিধি:

eshomoy.com || 2024-08-11
শিবচরে ডাকাতের আতংকে রাত ভর পাহারায় এলাকাবাসী

ছাত্র আন্দোলনে দেশের প্রেক্ষাপট এখন ভিন্ন। সরকারের আদেশ মান্য করতে গিয়ে সাধারন জনগনের রোষানলের শিকার হয়েছে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যতম প্রধান বাহিনী বাংলাদেশ পুলিশ।

অন্তর্বর্তীকালীন সরকার আসলেও পুলিশ প্রশাসন এখনোও বিভিন্ন ইস্যুতে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারে নি। এতে করে গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে চুরি,ডাকাতি বেড়ে গেছে। সাধারন মানুষ নিজেদের নিরাপত্তা বিধানে তাই বাধ্য হয়ে নিজ নিজ এলাকায় টহল দিচ্ছে। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিভিন্ন স্থানে এমন টহল দিতে দেখা গেছে৷ বিশেষ করে উপজেলা সদর থেকে একটু দূরে যে সকল ইউনিয়ন রয়েছে সেখানে এই টহল দেয়া হচ্ছে। উপজেলা সদর থেকে মাদারীপুর জেলা গামী প্রধান সড়ক সংলগ্ন মির্জাকান্দি গ্রামে প্রতি রাতে টহল দিতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।

আলামিন মিয়া নামের একজনের সাথে কথা বলে জানা যায় তারা ১০-১২ জনের গ্রুপ করে প্রতি রাতে পাহারা দিচ্ছেন। এখানে ছেলে-বুড়া সবাই আছেন। নিরাপত্তার খাতিরে তারা লাঠি সোটা রাখেন। বাশকান্দি ইউনিয়নের কাজিকান্দি গ্রামে ডাকাতির আতংক থেকে রাতে পাহারা বসিয়েছে স্থানীয়রা।

কাজিকান্দির বাসিন্দা আখতার খলিফা জানান আশে পাশে প্রচুর ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে টহল দেই। যেহেতু এই মুহুর্তে পুলিশ প্রশাসন কিছুটা জটিলতায় আছে তাই নিজেদের নিরাপত্তায় এর বিকল্প কিছু নেই। তবে তারা আশা করছেন খুব দ্রুত দেশের আইন শৃংখলা স্বাভাবিক হবে। তারা আশা ব্যক্ত করেছেন যে পুলিশ প্রশাসন খুব দ্রুত জনগনের পাশে দাঁড়াবে।