টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ও গণসমাবেশ স্থগিত করে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার আজমত মোড় এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মওলানা মনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান সুমন, ছাত্র ও যুব সম্পাদক ইব্রাহীম খলিল, গোবিন্দাসী ইউনিয়ন শাখার সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি-রোড এলাকায় গণসমাবেশের আয়োজন করে ভূঞাপুর উপজেলা শাখার নেতাকর্মীরা। তবে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসবে বিশৃঙ্খলা এড়াতে গতকাল থানা পুলিশের পক্ষ থেকে এই গণসমাবেশ বন্ধের নির্দেশনা দেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের গণসমাবেশ স্থগিত করে ও আগামী ১৭ অক্টোবর দুপুরে পুনরায় একই স্থানে গণ সমাবেশ করবে জানান ইসলামী আন্দোলন উপজেলা শাখার নেতৃবৃন্দরা।