সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি

eshomoy.com || 2024-12-16
টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
ছবিঃ (টাঙ্গাইল প্রতিনিধি) ই-সময়।

টাঙ্গাইলের ভূঞাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।


এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সরকারি বেসারকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি সহ সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 


পরে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ, মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ম পর্বের অনুষ্ঠান শেষ হয়। 


উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, সহকারী কমিশনার ভুমি ফাহিমা বিনতে আখতার, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাদী চকদার সহ অন্যান্যরা।


এদিন ২য় পর্বে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দুপুরে মুক্তিযোদ্ধা একাদশ বনাম শিক্ষক একাদশ, সাংবাদিক একাদশ বনাম বাজার বনিক সমিতি একাদশ ফুটবল ম্যাচ, নারীদের ফুটবল ম্যাচ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।