টাঙ্গাইল জেলা প্রতিনিধি: গত সোমবার (১৭ ই ফ্রেব্রুয়ারি) টাঙ্গাইলের পৌরউদ্যানে দ্রব্য মূল্য সহনশীল পর্যায়ে রাখা দ্রুত নির্বাচনের রুট ম্যাপ দেওয়া সহ আইন শৃঙ্খলা অবনতির আলোচনা নিয়ে এক গণ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলার বিভিন্ন নেতাকর্মীসহ অন্যান্য উপজেলার বিএনপি সমর্থিত হাজার হাজার মানুষ উপস্থিতি লক্ষ্য করা যায়। শহরের প্রধান প্রধান সড়কে হাজার হাজার মানুষের খন্ড খন্ড মিছিল দেখা যায়।
হাছানুজ্জামান শাহিন এর সভাপতিত্বে এবং এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী , সাবেক তথ্যমন্ত্রী, সাবেক বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ডা. মঈন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক। এডভোকেট আহমদ আজম খান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান । জনতার মেয়র মাহমুদুল হক শানু । কাজি সৈয়েদুল ইসলাম বাবুল টাঙ্গাইল কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক। আবুল কালাম আজাদ। বেনজির আহমেদ টিটু সহ অনেকেই।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারন করে আমারা রাজনীতি করি । আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া । আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । যে নির্দেশ দেই সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলবো। আমরা আজকে এইযে সমাবেশ করছি তার উদ্দেশ্য হলো রমজানে দ্রব্য মূল্য সহনশীল থাকে । আমাদের মৌলিক দায়িত্ব রয়েছে যাতে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি না হয়। এই বিএনপি ও জনগণ একে অপরের পরিপূরক। বিএনপি ক্ষমতায় আসবে সেজন্য বিএনপির সমালোচনা হয় ।আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে বিএনপি। কাজেই ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না। অন্তর্বর্তী সরকার বলে আগে সংস্কার পড়ে নির্বাচন। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। নির্বাচন দিতে হবে।প্রধান অতিথি ডা. মঈন খাঁন বলেন। আপনারা দেখেছেন পাঁচ ই (০৫ ) অগাস্ট ছাত্রজনতার যে অভ্যুত্থান হয়েছিল।তার যে প্রেক্ষাপট ছিল তা থেকে আমাদের আবার নতুন করে বুঝতে হবে ও উপলব্ধি করতে হবে । সারা দেশে আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেয়া হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি।