সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে যমুনার চরাঞ্চল প্রথমবারের মতো কালি জিরা চাষে বাজিমাত চারটি ইউনিয়নের ১৫ হেক্টর জমিতে কালিজিরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এতে খুশি এই কৃষকেরা।


মো মেহেদী হাসান সাগর, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

eshomoy.com || 2024-03-25
টাঙ্গাইলে যমুনার চরাঞ্চল প্রথমবারের মতো কালি জিরা চাষে বাজিমাত চারটি ইউনিয়নের ১৫ হেক্টর জমিতে কালিজিরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এতে খুশি এই কৃষকেরা।

টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে কালো জিরার ভালো ফলন হয়েছে। সম্প্রতি উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের ছবি

টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে প্রথমবারের মতো মসলাজাতীয় ফসল কালিজিরা চাষ হয়েছে। এতে ভালো ফলন পেয়েছেন চাষিরা। তা দেখে এ অঞ্চলের অনেক কৃষক আগামীতে কালিজিরা চাষের উদ্বুদ্ধ হয়ে উঠছেন।

কৃষি বিভাগ সূত্র জানায়, কালিজিরা ঔষধি গুণসম্পন্ন একটি ফসল। দেশে প্রতিবছর বিপুল পরিমাণ কালিজিরা বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারের এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়।

বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং আমদানিনির্ভরতা কমাতে টাঙ্গাইল কৃষি বিভাগ ‘ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় যমুনার চরাঞ্চলে কালিজিরা চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। এরই অংশ হিসেবে কাকুয়া, হুগড়া, কাতুলী ও মাহমুদনগর ইউনিয়নের চরাঞ্চলের কয়েকজন কৃষক এই মৌসুমে পরীক্ষামূলকভাবে কালিজিরা চাষ শুরু করেন। চারটি ইউনিয়নের ১৫ হেক্টর জমিতে কালিজিরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এতে খুশি এই কৃষকেরা।