সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক


মোঃ মেহেদি হাসান সাগর। টাঙ্গাইল জেলা প্রতিনিধি

eshomoy.com || 2024-05-16
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের হাটবৈরিয়ান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাকিব (২১) এর সাথে, সূতী লাঙ্গলজোড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে নুরী বেগমের(১৮) সাথে ১বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও বিয়ে হয়।জানা যায়, বিয়ের পর থেকে নুরী বেগমের উপর অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মারধরের পর জ্ঞান হারালে নূরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন রাকিব নিজেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন খাঁন সোহেল জানান, মৃত অবস্থায় নূরীকে হাসপাতালে নিয়ে আসে স্বামী রাকিব, চিকিৎসক মৃত ঘোষণার সাথে সাথেই রাকিব সটকে পড়ে। মৃতদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মৃতদেহের গায়ে নির্যাতনের পুরনো দাগ রয়েছে।নূরীর বড় বোন মল্লিকা জানান, বিয়ের পর থেকেই নেশায় আসক্ত রাকিব আমার বোনকে অমানুষিক শারীরিক নির্যাতন করতো। আমাদের সাথে যোগাযোগ করতে দিতো না। এমনকি ফোনেও কথা বলতে বাধা দিতো। ওর নির্যাতনে আমার বোনের মৃত্যু হয়েছে। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, মৃতদেহের গায়ে নির্যাতনের চিহ্ন রয়েছে,খবর পেয়ে আমরা মূল অভিযুক্তকে আটক করে থানায় এনেছি। মামলা দায়ের ও লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।