সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ভূঞাপুরে শিক্ষার্থীদের হামলার ঘটনায় ২ শ্রমিকের জেল!


হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি

eshomoy.com || 2024-09-09
ভূঞাপুরে শিক্ষার্থীদের হামলার ঘটনায় ২ শ্রমিকের জেল!
ছবিঃ (টাঙ্গাইল প্রতিনিধি) ই-সময়।

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে ট্রাক শ্রমিকরা। এতে আসমাউল নামে এক ছাত্র আহত হয়েছে। 

এছাড়াও এ ঘটনায় জড়িত দুই শ্রমিককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদ পলাশ চত্তরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন শেষ করে যাওয়ার পথে পলাশ চত্বরের সামনে তাদের সাথে থাকা মেয়েদের কে অশ্লীল ভাষায় মন্তব্য করে এক শ্রমিক। এতে ছাত্রদের সাথে বাকবিতন্ডায় জড়ায় শ্রমিকরা। এক পর্যায়ে ছাত্রদের উপরে ট্রাক শ্রমিক লীগের জিয়া সহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। 

এতে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের আসমাউল নামে এক ছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ২ ঘন্টার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। 

এ সময় ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত  সেনাবাহিনীর সদস্যরা।

পরে বিকেলে শ্রমিক নেতা জিয়া সহ দুই শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ।