সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ফার্নিচার পট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা


রাকিবুল ইসলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2024-03-13
রূপগঞ্জে ফার্নিচার পট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার পট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফার্নিচার পট্রিতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে ফার্নিচার পট্রিতে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে  যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফার্নিচার পট্রিতে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন,ততক্ষনে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 


আড়াইহাজার  ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল হাসান বলেন, ফার্নিচার পট্রিতে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেন আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পট্রির কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্দের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।