ময়মনসিংহে ডিবির অভিযানে ইন্ডিয়ান ৪০ টি মদের বোতলসহ আটক-১
মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ প্রতিনিধি।
eshomoy.com || 2024-09-28
ময়মনসিংহে ডিবির অভিযানে ইন্ডিয়ান ৪০ টি মদের বোতলসহ আটক- ১
- ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এর দিকনির্দেশনা, এসআই মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজার ৫০ গজ পূর্বে ফুটপাত ও বাউন্ডারী সংলগ্ন সরকারী রাস্তার পার্শ্ব হইতে (২৮ সেপ্টেম্বর ২০২৪) তারিখ ০৭.৩০ ঘটিকায় ৪০ টি বোতল ভারতীয় মদের বোতল সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রিপন হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৪০ টি ভারতীয় মদের বোতল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।