সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

৬০০ শ্রমিক-স্বেচ্ছাসেবকের সমন্বয়ে পরিষ্কার হবে নগরীর গুরুত্বপূর্ণ আকুয়া খাল


মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2024-10-28
৬০০ শ্রমিক-স্বেচ্ছাসেবকের সমন্বয়ে পরিষ্কার হবে নগরীর গুরুত্বপূর্ণ আকুয়া খাল
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আকুয়া খাল পরিষ্কার কার্যক্রম শুরুর প্রস্তুতি সভা।

  • ময়মনসিংহে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিষ্কার করা হবে ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ আকুয়া খাল। ৩০০ শ্রমিক এবং ৩০০ তরুণ স্বেচ্ছাসেবকের সমন্বয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এতে পুনরুজ্জীবিত হবে নগরীর গুরুত্বপূর্ণ এই খালটি। ফিরবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য।  গতকাল সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আকুয়া খাল পরিষ্কার কার্যক্রম শুরুর প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আকুয়া খাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ৮ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘের এই খালটি বর্তমানে প্রায় মৃত। তবে যথাযথ পরিচর্যা এবং সকলের প্রচেষ্টায় এই খালটি পুনরুজ্জীবিত করা সম্ভব।  

সভায় জানানো হয়, একযোগে খালের ১২টি পয়েন্টে চলবে এই ক্লিন-আপ কর্মসূচি। এতে প্রয়োজনীয় যন্ত্রপাতির পাশাপাশি খালটির পরিষ্কার কাজে অংশ নেবেন মসিকের ৩০০ শ্রমিক। সেই সঙ্গে এই ক্লিন-আপ কার্যক্রমে আরও অংশ নেবেন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০০ কর্মী।  

সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।