সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

গুলিবিদ্ধ সহ আহত ১০


নিজস্ব প্রতিনিধি

eshomoy.com || 2025-03-19 01:09
ময়মনসিংহে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
সংগ্রহীত



ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের দু'জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আজ (বুধবার, ১৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


আহতদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নান্দাইল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।


অপরদিকে একই সময়ে ওই স্থানেই ইফতার পার্টির ঘোষণা দেয় বিএনপির পদ বঞ্চিত নাসের খানের গ্রুপের নেতাকর্মীরা। বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের নেতাকর্মীরা ইফতারের জন্য কলেজ মাঠে জড়ো হলে প্রতিপক্ষ নাছের খান ও পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম পিকুল গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায়।


এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি ও বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।


এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।