সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু


মেহেদী হাসান আহাদ

eshomoy.com || 2025-03-28 19:10
ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি



ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 


শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ের বর্ণালী টাওয়ারে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে ওই তরুণী লাফিয়ে নিচে পড়ে যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ওই তরুণীর মরদেহ (২২-২৩ বছর) উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য আমরা সিআইডি এবং অন্যান্য সংস্থার সহযোগিতা নিচ্ছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।