সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত আমিরের


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2025-04-25
সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত আমিরের

  • ময়মনসিংহে দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত ময়দানে জামায়াতের কর্মী সম্মেলন এ, নির্বাচন কমিশনকে (ইসি) সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন নানা দিক দিয়ে ভুগছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু আছে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না।
  • শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেছেন তিনি।এ সম্মেলনে আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে, উভয়ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত।

  • এ সময় নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ। যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।

  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে জানিয়ে সরকারকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। মহানগর জামায়াতের আমির ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মী সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলার আমির আব্দুল করিম প্রমুখ।

  • এদিকে দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহ জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ‍্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ফলে নেতা-কর্মীদের অংশগ্রহণে নগরীর সার্কিট হাউস মাঠে ৮০ হাজার স্কয়ার ফুটের সম্মেলনস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।