সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া রোকন উদ্দিন বাঁলিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন : আব্দুল হক


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2025-06-24
ময়মনসিংহের ফুলবাড়ীয়া রোকন উদ্দিন বাঁলিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন : আব্দুল হক
মাওলানা আব্দুল হক : ছবি— ইসময় হক

  • ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় রোকন উদ্দিন বাঁলিকা উচ্চ বিদ্যালয়ের জন্য চার সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল গ্রামে অবস্থিত রোকন উদ্দিন বাঁলিকা উচ্চ বিদ্যালয়টি।

  • এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় শিক্ষা ও সমাজসেবায় পরিচিত মুখ মাওলানা মো. আব্দুল হক। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত (১৯ জুন ২০২৫) তারিখে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।


  • নতুন সভাপতি মাওলানা আব্দুল হক বর্তমানে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

  • স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং নিষ্ঠার জন্যই তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

  • এডহক কমিটির অন্য সদস্যরা হলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদ আলী (পদাধিকার বলে সদস্য সচিব), অভিভাবক সদস্য মো. আব্দুর রহমান এবং সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আব্দুল হালিম।

  • চিঠিতে উল্লেখ করা হয়, এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এডহক কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।