সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ফুলপুরে পুলিশের হাতে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৮


কামরুল ইসলাম খান

eshomoy.com || 2025-07-31
ফুলপুরে পুলিশের হাতে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৮

  • ময়মনসিংহের ফুলপুর পুলিশের হাতে মাদক ও চোরাই কম্বলসহ পৃথক দুটি মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে। এসময় আরও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি মোড় হতে ভারতীয় চোরাই কম্বল ভর্তি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। ফুলপুর থানা পুলিশ তাদের আটক করে। 

  • আটকৃতরা হলেন- মোঃ জাহিদুল ইসলাম (২৭), শ্রী সুজিত মালাকার ওরফে আব্দুল্লাহ (নও মুসলিম) (২৬), মোঃ সাদ্দাম হোসেন(২৪), আব্দুল কুদ্দুস (২৫) ও মোঃ রাজীব মিয়া (২৫)। আটক জাহিদুল ও রাজীব  হালুয়াঘাট উপজেলার বেলতলি পশ্চিম পাড়া গ্রামের মোঃ আলী আজগরের পুত্র। 

নওমুসলিম আব্দুল্লাহ রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর মাস্টারপাড়া গ্রামের শ্রী শংকর মালাকারের পুত্র।   সাদ্দাম ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর মধ্যপাড়া গ্রামের  মোঃ ইসলাম শেখের পুত্র আর আব্দুল কুদ্দুস শেরপুর জেলার সদর উপজেলার খুজিউরা পাকুরিয়া গ্রামের মোঃ সোহরাব আলীর পুত্র। 

অপরদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে শ্যামলী বাংলা গাড়ি হতে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ১ জনকে আটক করার সংবাদ পাওয়া গেছে। ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।