সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“পিবিআই ডিআইজির আকস্মিক পরিদর্শন ও মতবিনিময় সভা ময়মনসিংহে”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-08-24 20:26
“পিবিআই ডিআইজির আকস্মিক পরিদর্শন ও মতবিনিময় সভা ময়মনসিংহে”

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ সায়েদুর রহমান রবিবার ২৪ আগস্ট ২০২৫  ময়মনসিংহ জেলা কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি জেলার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় ডিআইজি সায়েদুর রহমান মামলার তদন্ত কার্যক্রমের গুণগত মান, সময়োপযোগী নিষ্পত্তি এবং জনমুখী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে “সঠিক ও নিরপেক্ষ তদন্ত”। তাই তদন্ত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতা বজায় রাখতে হবে।

পরে তিনি তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলোর ডকেট পর্যালোচনা করেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।