সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

"ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল"


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-08-30 20:09


গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের প্রধান সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য এডভোকেট এটিএম মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা জসীমউদ্দীন, মাসুদ রানা, মাহমুদুল হাসান সোহেল, মতিউর রহমান লিটন, ফারনিম, সালমান, তামিমসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, নুরের ওপর হামলা গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ। জনগণের অধিকার আদায়ে আন্দোলনকে দমন করতেই এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে।