সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“ভালুকায় অবৈধ কারখানায় ৯ লাখ টাকা জরিমানা”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-09-05 08:06
“ভালুকায় অবৈধ কারখানায় ৯ লাখ টাকা জরিমানা”

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার অভিযোগে এক শিল্পপ্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, "ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এক্সটেনশন)" নামের একটি পুরাতন ব্যাটারি ব্রেকিং কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।