সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-10-11 19:12
ময়মনসিংহে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর এবং সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, গাঙ্গিনার পাড়, সি.কে. ঘোষ রোড অতিক্রম করে চরপাড়ায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো নগরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাজুড়ে দেখা যায় ব্যাপক জনসচেতনতা ও আগ্রহ।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন সময়ের অনিবার্য দাবি।” তারা আরও বলেন, “৫ দফা দাবি বাস্তবায়নই পারে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে।”

নেতারা গ্রেপ্তারকৃত দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়ার আহ্বান জানান।

শান্তিপূর্ণ এ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।