সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে দেবর-ভাবির পরকীয়া ‘দেখে ফেলায়’ ভাতিজাকে হ*ত্যা


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

eshomoy.com || 2025-10-19
ময়মনসিংহে দেবর-ভাবির পরকীয়া ‘দেখে ফেলায়’ ভাতিজাকে হ*ত্যা
ছবি সংগৃহীত।

  • ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় দেবর-ভাবীর পরকিয়ার সম্পর্ককে দেখে ফেলায় ভাতিজা ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন থেকে চারজন।

  • গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন। তার স্ত্রী সোহেলী স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। রমজান আলী ঢাকায় থাকার সুযোগে তার চাচাত ভাই সাদ্দামের সাথে পরকিয়া সম্পর্কে জড়ায় সোহলী আক্তার। আনুমানিক ৪/৫ দিন আগে রমজান আলীর স্ত্রী সোহেলী আক্তার ও সাদ্দাম পরকিয়া সম্পর্কে জড়ালে দেখে ফেলে ভাতিজা ইকবাল। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশিদের মাঝে জানাজানি হয়ে যায়। এ নিয়ে সাদ্দাম ও তার ভাতিজা ইকবালের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়।

ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের সাথে মারামারি হয়। মারামারির একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করে। এতে ইকবাল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আহত হয় আরও তিনজন। পরে চারজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ঘটনাস্থল পরিদর্শণ করে।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, পরকিয়া সম্পর্কের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মরদেহ উদ্ধার করেছি। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।