সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-10-22 19:16
ময়মনসিংহে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে অভিযান চালিয়ে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি ময়মনসিংহ থানাধীন শম্ভুগঞ্জ কলেজ রোড এলাকায় পরিচালিত হয়। এ সময় আটকরা হলো —

১. মোঃ মেরাজ মিয়া (২৭), পিতা মৃত ফুল মিয়া, মাতা মোছাঃ আয়েশা বেগম, সাং পঞ্চবটি, ওয়ার্ড নং ০৩, ভৈরব পৌরসভা, কিশোরগঞ্জ।

২. মোঃ আসাদ মিয়া (২৮), পিতা মৃত আনোয়ার আলী, মাতা জায়েরা বেগম, সাং উত্তর মুমুরদিয়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন ০৯ নং মুমুরদিয়া, থানা কটিয়াদি, জেলা কিশোরগঞ্জ।

অভিযানে তাদের কাছ থেকে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

পরে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।