সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণে দুইজন গ্রেফতার


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-11-08 23:02
ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণে দুইজন গ্রেফতার

ময়মনসিংহের সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে লিফলেট বিতরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান (৬০), পিতা ছবেদ আলী, গ্রাম চর শ্যামরামপুর এবং মোঃ চান মিয়া (৪০), পিতা মৃত জনাব আলী জৈনুদ্দিন, গ্রাম আব্দুল্লাহপুর।

কোতোয়ালী মডেল থানার এসআই ও পরানগঞ্জ এলাকার বিট অফিসার আব্দুর রহিম জানান, “রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, এলাকায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।