সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-11-20 16:25
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহে ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা লেগে রিপন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের তাহের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। তিনি ময়মনসিংহ শহর থেকে ঈশ্বরগঞ্জের চরপাড়া এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।