সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল ধর্ষণ মামলায় কারাগারে


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2024-07-10
ময়মনসিংহে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল ধর্ষণ মামলায় কারাগারে
ছবি- ইসমাইল হোসেন

  • ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইসমাইল হোসেন (৩৫) নামের একজন কনটেন্ট ক্রিয়েটরকে ধর্ষণ মামলায় জেল হাজতেপা ঠিয়েছে আদালত।

আজ বুধবার (১০ জুলাই ২০২৪) বিকেল ৪টার দিকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রী তন্নয় সাহা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রধান করেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে হালুয়াঘাট থানা পুলিশ আদালতে পাঠায়। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একইদিন ভুক্তভোগী কিশোরীর (গৃহকর্মী) মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা করেন। এর আগে মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানায়, ইসমাইল হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামে বসবাস করেন। ভুক্তভোগী কিশোরীর মা মানুষের বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিশোরী নিজ বাড়িতে কাজ করতো। ওই বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন ইসমাইল হোসেন। কিশোরীর মা বাড়িতে না থাকার সুবাদে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতেন।

একপর্যায়ে বাসার কাজ করানোর জন্য মাসিক বেতনে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ইসমাইল হোসেন। সেখানে বিয়ের প্রলোভনে ৫-৬ মাস ধরে তাকে ধর্ষণ করে আসছেন ইসমাইল। সম্প্রতি ওই কিশোরী বিয়ে করার জন্য চাপ দেয়। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিয়ে কিশোরীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন।