সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

বিএনপি, জামায়াত-শিবির ও জঙ্গিরা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে : পরিকল্পনামন্ত্রী


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।

eshomoy.com || 2024-08-02
বিএনপি, জামায়াত-শিবির ও জঙ্গিরা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে : পরিকল্পনামন্ত্রী

  • সারা দেশে কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে বিএনপি, জামায়াত-শিবির ও জঙ্গিরা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করতেছে এবং অরাজকতা সৃষ্টি করে চলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী সাবেক মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

তিনি বলেছেন, এই জামায়াত-শিবির ও জঙ্গি সৃষ্টিকারীদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৪) তারিখে  ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে ঘুষ প্রদানকারীদের শক্ত হাতে দমন করা হবে। প্রতিটি উন্নয়ন প্রকল্প হতে হবে টেকসই ও দুর্নীতিমুক্ত। কথায় কথায় উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না। দেখেশুনে প্রকল্প নিতে হবে। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কোনো ক্ষেত্রেই দুর্নীতি ও স্বজনপ্রীতি করা যাবে না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, ওয়াহিদা হোসেন রূপা, সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল রাসেল ও ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার তামান্না প্রমুখ।