সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে মেয়র টিটু ও সাবেক এমপি শান্তকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2024-08-18
ময়মনসিংহে মেয়র টিটু ও সাবেক এমপি শান্তকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা
আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে ৫,জনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) ও সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তকে গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রবিবার (১৮ আগস্ট) ময়মনসিংহ নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি পালনে ছাত্র আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে ৫,জনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) ও সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তকে গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করা হয়েছে। 

দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে সিটি করপোরেশন কার্যালয়ে যান। এ সময় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক কার্যালয়ে ছিলেন না। পরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্র বাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। পরে মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮, ১৯ ও ২০ জুলাই সহিংসতার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থী আছেন। এসব ঘটনায় সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তারা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অন্তত ৩০ জনের দল নিয়ে তারা রবিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সে বিষয়ে জানতে চান।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‌ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হবে। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী এসে তাদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় সিটি কার্যালয়ের দোতলায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে লোকজন এসে সিটি করপোরেশনে প্রবেশ করে কর্মকর্তাদের বের হয়ে যেতে বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তাকে কয়েকজন মিলে লাঞ্ছিত করেন। আমাকেও লাঞ্ছিত করার মুহূর্তে অন্য সহকর্মীরা এসে রক্ষা করেন। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, চিনতে পারিনি।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, আমাদের দলীয় কোনও লোক সেখানে (সিটি করপোরেশন) যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।