পূবাইলে শিশু খাদ্যে ভেজাল, আলফা কেমিক্যাল কে লক্ষাধিক টাকা জরিমানা
ফয়সাল ভূইয়া, (পূবাইল) গাজীপুর প্রতিনিধি
eshomoy.com || 2024-11-25 ০৮.০৯
গাজীপুর মহানগরীর পূবাইলে আলফা কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠান কে শিশু খাদ্যে ভেজাল দেয়ার অপরাধে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর কতৃপক্ষ।
সকালে পূবাইলের বসুগাও এলাকায় আলফা কেমিক্যাল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করতে যান গাজীপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক শরিফুল ইসলাম এর নেতৃত্তে একটি দল ও পূবাইল থানা পুলিশ একটি ইউনিট।
অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের গেইট বন্ধ করে পালিয়ে যায় কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা, পরে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে অভিযানে আসা কর্মকর্তারা, এ সময় শিশু খাদ্যে ভেজাল পাওয়ায়, প্রতিষ্ঠানের ম্যানেজারের উপস্থিতিতে বেশ কিছু জুস ও শিশু খাদ্যে ধংস করে অধিদপ্তরের কর্মকর্তারা,
এ বিষয়ে গাজীপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।