সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে ইন্টারনেট ব্যাবসা কেন্দ্র করে মারামারি, মামলার প্রধান অভিযুক্ত সাইফুল গ্রেফতার


ফয়সাল ভূইয়া, (পূবাইল) গাজীপুর প্রতিনিধি

eshomoy.com || 2025-01-23 19:24
পূবাইলে ইন্টারনেট ব্যাবসা কেন্দ্র করে মারামারি, মামলার প্রধান অভিযুক্ত সাইফুল গ্রেফতার


গাজীপুর মহানগরীর পূবাইলে ডিস ও ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করা মারামারি মামলার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল মোল্লা (৪৫)কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।


বুধবার ২২জানুয়ারী দুপুরে পূবাইল থানাধীন বসুগাঁও সাকিনস্থ সাইফ ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হলেন,গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার মৃত এমারত মোল্লার ছেলে মোঃ সাইফুল মোল্লা। 


জানা যায়, গত ১৯ নভেম্বর বসুগাঁও সরকারী প্রাইমারী স্কুল সামনে ইন্টারনেট ব্যবসায়ী মো. আলম  ও তার ভাতিজা জিহাদ (২৬) এর সাথে আরেক ব্যাবসায়ী সাইফুলের নেতৃত্বে ৩/৪ জন ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।এ সময় সাইফুল মোল্লা তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আলমের কপালে ও বাম পার্শ্বে চোখের উপরে কোপ দিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। এ বিষয়ে আলম বাদী হয়ে প্রথমে অভিযোগ পরবর্তীতে থানায় একটি মামলা দায়ের করেন।


পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম জানান,মারামারি সংক্রান্ত মামলায় সাইফুল মোল্লাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।