গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ড এর ধীরাশ্রম এলাকায় গলা কেটে হত্যার পর অটোরিক্সা ছিনতাই এর ঘটনার একদিন না পেরুতেই হত্যার রহস্য ও হত্যাকান্ডে জড়িত দুই আসামী কে আটক করেছে গাজীপুর জেলা পি বি আই।
আটকৃতরা হলেন নেত্রকোনা জেলার, বারহাট্রা থানার হজরত আলীর ছেলে রবিন (১৫), সে স্থানীয় গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড মেঘডুবী মিরাপাড়া এলাকার পরশের ভাড়ির ভাড়াটিয়া, আপরজন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মৃত শুক্কুর আলীর ছেলে মিজানুর রহমান (৩১), সে উত্তরা ১০ নং সেক্টর রানাভোলা এলাকার লাইজু বেগম এর বাড়ির ভাড়াটিয়া,
এর আগে গত ২৫ ফেব্রুয়ারী সকালে নগরীর ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম এলাকায় রাস্তার পাশে গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশ কে জানায় এলাকাবাসী, পরিচিত লোকজন এর মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে, জানা যায় হত্যার শিকার ভিকটিক এর নাম হাবিবুর রহমান (৪২), সে জামালপুর জেলার মেলান্দহ থানার মৃত বারেক ফকিরের ছেলে , সে মেঘডুবি পশ্চিমপাড়া ভাসানী রোড, পাখি গার্মেন্টস পকেট গেইট সংলগ্ন বাসা ভাড়া নিয়ে অটোরিক্সা (মিশুক) চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল,
হত্যাকান্ডের ঘটনায় ওইদিন ই নিহতের ছোট ভাই জালাল (৩৫) বাদি হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।