সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

নৌকার চেয়ারম্যান-মেম্বার বহাল তবিয়তে---নজরুল ইসলাম খান বিকি


মো: ফয়সাল ভূইয়া(পূবাইল প্রতিনিধি)

eshomoy.com || 2025-03-29 23:14
নৌকার চেয়ারম্যান-মেম্বার বহাল তবিয়তে---নজরুল ইসলাম খান বিকি

নাগরিক সংগঠন,সুসাশনের জন্য নাগরিক 'সুজন' এর সদস্য ও বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বিকি বলেছেন যারা নৌকা প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন করে ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার হয়েছেন তারা সারা বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। অপরপক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের নির্বাচিত সবাইকে অপসারণ করা হয়েছে।ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে জুলাই আন্দোলনে যারা হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে লড়াই করেছে তাদের পুনর্বহাল করে বৈষম্যের অবসান করা জরুরি হয়ে পড়েছে।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের পূবাইলের কুদাব এলাকায় নিজ অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


সুসাশনের জন্য এলাকার সুশীল ও সামাজিক ভাবে সৎ শিক্ষিত গ্রহণযোগ্য নাগরিককে শূন্যপদে ফ্যাসিবাদের দোসরদের স্থলাভিষিক্ত করা এখন সময়ের দাবি। ফ্যাসিবাদমুক্ত করতে হবে স্থানীয় সরকার প্রশাসন। অন্যথায় স্থানীয় সরকার ব্যবস্থায় অচলতা ও স্থবিরতা কাটবেনা।


নজরুল ইসলাম খান বিকি আরও বলেন গাজীপুর মহানগরে ঈমাম-খতিবদের ঈদ বোনাস ও মাসিক ভাতা বন্ধ করা সিটি করপোরেশনের ঠিক হয়নি। আর ন্যায্য মূল্যে ৫ শ' টাকা কেজি গরুর গোসত বিক্রি অসহায় দরিদ্র্য নাগরিকদের সঙ্গে মসকরা হিসাবে দেখছে নগরবাসী।সারাদিন অপেক্ষা করে রোজ নষ্ট করে সেই গোসতের কেজি পড়েছে পনের শ' টাকা।এই আচরণ গাজীপুর নগরবাসির সাথে যায়না।তাছাড়া পূবাইলের একমাত্র খোরাইদ বেদে পল্লীতে ঈদ সহায়তা প্রদান করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, সেই সহায়তাও এবার উপেক্ষিত। গাজীপুর মহানগর তথা সমগ্র বাংলাদেশে ঈদ আনন্দকে গরিব আসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বিষয়গুলো খুব দ্রুত ভেবে দেখে জরুরিভাবে কার্যকর ব্যবস্থা নিতে হবে।অন্যথায় স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত ফ্যাসিস্ট বিরুধীদের মত গরিব আসহায় মানুষের ঈদ বৈষম্য তৈরি হবে।