সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ওয়ার্ড ছাত্রদল সভাপতি'র বিরুদ্ধে


মো: ফয়সাল ভূইয়া(পূবাইল প্রতিনিধি)

eshomoy.com || 2025-04-04 16:43
পূবাইলে ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ওয়ার্ড ছাত্রদল সভাপতি'র বিরুদ্ধে


গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রিয়াজ এর বিরুদ্ধে,  আহত হাবিবুর রহমান পূবাইল এলাকার  খিলগাঁও গ্রামের মজিবুর রহমানের ছেলে। 


এ বিষয়ে ভিকটিম ইজিবাইক চালক ওইদিন ৩ এপ্রিল  নিজে বাদী হয়ে ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাওন মিয়া এবং অজ্ঞাতনামা আরও  একজন কে আসামী করে  স্থানীয় পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, 


অভিযোগে বলা হয়েছে পূবাইল কালিগঞ্জ রোডে ভিকটিমের ইজি বাইকটি গতিরোধ করে মেহেদী, শাওন ও আরো একজন, পরে তার চোখ বেধে চালানো হয় নির্যাতন, স্থানীয় অন্য ইজিবাইক চালক মারপিটের বিষয়টি দেখে ফেললে পালিয়ে যায় অভিযুক্তরা, মারপিটের এ ঘটনার আগে রাস্তায় ইজিবাইক চাপিয়ে রাখা নিয়ে বাক বিতন্ডা হয় ইজিবাইক চালক ও ছাত্রদলের এই ওয়ার্ড সভাপতির মধ্যে। 



উল্লেখ্য যে একই দিনে ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কে মারধোর এর অভিযোগ ওঠে এই সভাপতির বিরুদ্ধে, রাতে ফেসবুক  লাইভে এসে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা ও বিচার দাবি করে মারধর এর শিকার ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক কাউসার, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 




এ বিষয়ে গাজীপুর মহানগর  ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সাংবাদিকদের জানান গাড়ি সাইট করার কথা বললে হাবিবুর আমার কথা শোনেনি তাই আমি তাকে  একটি থাপ্পড় দিয়েছি, তাকে মারধর করিনি, সে কিভাবে এমন আহত হলো আমার জানা নেই , তবে ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক কে মারধর এর বিষয়টি এড়িয়ে যায় এ ছাত্রদল নেতা। 



গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানায়, বিয়টি আমার জানা নেই,আমি খোজ নিচ্ছি,  সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করুন, আমরা সাংগঠনিক ব্যাবস্থা নিব। 



এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন ,ঘটনাটি  শুনেছি, থানায় অভিযোগ হয়েছে,   তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।