সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

কারখানার ব্যবসা নিয়ে সংঘর্ষে গাড়ি ভাংচুর, আহত ১

ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে এলাকাজুড়ে চরম উত্তেজনা।


এম এইচ হৃদয় খান

eshomoy.com || 2025-05-06
ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে এলাকাজুড়ে চরম উত্তেজনা।
কারখানার ব্যবসা নিয়ে সংঘর্ষে গাড়ি ভাংচুর, আহত ১

এম এইচ হৃদয় খান গাজীপুর 
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা ঘিরে সংঘর্ষের ঘটনায় গাড়ী ভাঙচুর সহ  আহত হয়েছেন একজন।


এ ঘটনায় একজন আহত হয়েছেন ও একটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে। শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক পক্ষ, অন্যপক্ষ পুরো অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে পাল্টা অভিযোগ দিয়েছেন ।
রোববার (৪ মে) দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লিমিটেড কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
আহত ভুক্তভোগী আইনাল ভুইঁয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে ইটের খোয়া ও ওয়েস্টেজ মালামালের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, ওইদিন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান ও তার সহযোগী নাজমুল ইসলাম মাঝি, বাবুল হোসেন, আরিফ হোসেনসহ কয়েকজন হঠাৎ তার ব্যবসা দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আইনাল ভুইঁয়ার দাবি, "ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এর আগেও তারা একাধিকবার হুমকি দিয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি।"
অপরদিকে অভিযুক্ত আবু তাহের প্রধান পাল্টা ব্যাখ্যা দিয়ে বলেন, "তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি ওই কারখানায় বৈধভাবে ওয়ার্ক অর্ডার নিয়ে ব্যবসা করি। বরং আইনাল-ই দেশীয় অস্ত্র হাতে আমাকে মারতে আসে এবং আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয়। আমি বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানিয়েছি।"
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।