সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

হাসনাত আব্দুল্লাহ হামলার ঘটনায় ছাত্রলীগের নাছির মোড়ল

ছাত্রলীগ নেতা নাসির মোড়ল ফের আলোচনায়: হামলা, হুমকি ও পলাতক

ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান


এম এইচ হৃদয় খান

eshomoy.com || 2025-05-06 19:34
ছাত্রলীগ নেতা নাসির মোড়ল ফের আলোচনায়: হামলা, হুমকি ও পলাতক
নাছির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নাসির মোড়ল। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার নাম প্রকাশ্যে আসে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, নাসির মোড়ল ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।


হামলা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগে নাসির মোড়লের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ৩০ আগস্ট শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে এক যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর এবং ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় নাসির মোড়লসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।


নাসির মোড়লের গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মোড়ল পাড়া এলাকায়। গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি তার বাবা শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এদিকে, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার পর নিজের ফেসবুক প্রোফাইলে নাসির মোড়ল লেখেন, “মবমারানীর থ্রেট দিছিলা মনে আছে? এখন কী হইলো। থ্রেট লাইক করি না মাইন্ড ইট।” একই রাতে সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে পোস্ট করে প্রশ্ন ত