সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে নতুন সম্ভাবনার বকনা

উন্নত জাতের গরু ও খাদ্য পেয়ে উচ্ছ্বসিত ৪৬ পরিবার

সঙ্গে খাদ্য সহায়ত


এম এইচ হৃদয় খান

eshomoy.com || 2025-05-08 16:04
উন্নত জাতের গরু ও খাদ্য পেয়ে উচ্ছ্বসিত ৪৬ পরিবার
ছবি ইসময়

গাজীপুরের শ্রীপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো যেন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল আজকের দিনটি। সমতল ভূমিতে বসবাসরত এসব পরিবারকে উন্নত জাতের বকনা ও পশুখাদ্য বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ।


বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে ৪৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৪৬টি উন্নত জাতের বকনা ও পরিবারপ্রতি ১০০ কেজি করে খাদ্য।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি বলেন, “এই সহায়তা যেন শুধু একটা গরু নয়, বরং একটা পরিবারের আর্থিক মুক্তির পথ তৈরি করে দেয়—এটাই আমাদের লক্ষ্য।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশরাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগীরা।


এই উদ্যোগ শুধু উপকরণ বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং একটি টেকসই ভবিষ্যতের বীজ বপন বলেই মনে কর

ছেন সংশ্লিষ্টরা।