সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

সেনা নেতৃত্বে যৌথ অভিযানে আটক ৪

গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস গ্রেপ্তার

দেশীয় অস্ত্র উদ্ধার


এম এইচ হৃদয় খান

eshomoy.com || 2025-05-31 18:11
গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস গ্রেপ্তার
ইসময় ছবি



গাজীপুর সদরের বাঘের বাজারে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের মূল হোতা ইলিয়াস মোল্লাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


৩১ মে শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটক করা হয় ইলিয়াস ও তার তিন সহযোগী আপু, নাহিদ ও জাহিদকে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা এবং জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে জড়িত ছিল। সে একাধিকবার সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়।


জানা যায়, ইলিয়াসের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা রয়েছে। অভিযানের সময় পালানোর চেষ্টা করলেও যৌথ বাহিনী তাকে দ্রুত আটক করে। পরে আটককৃতদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়।


এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বহুদিন পর সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি

পেলেন তারা।