সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

জনগণের কল্যাণের জন্য বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন

__এ কে এম ফজলুল হক মিলন


মো: ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2025-06-01 02:53
জনগণের কল্যাণের জন্য বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন


জনগণের কল্যাণের জন্য বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, আমরা ধৈর্য হারাইনি এবং ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠিনি; বরং জনগণের কল্যাণের জন্য বিএনপির ক্ষমতায় আসা গুরুত্বপূর্ণ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ করা উচিত।


শনিবার সন্ধ্যায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পূবাইল থানা বিএনপির আয়োজিত খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও উল্লেখ করেন যে, ভালো ছাত্ররা পরীক্ষার সময় পরিবর্তনের জন্য আন্দোলন করে না, শিক্ষকদের ঘেরাও করে না; যারা কখনো পড়াশোনা করেনি এবং প্রস্তুতি নেয়নি, তাদের মাথা গরম হয়ে ভাঙচুর করে পরীক্ষার সময় পরিবর্তনের দাবি করে। আর যে ভালো ছাত্র, সে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।


বিএনপি নির্বাচনে অংশগ্রহণের কথা বলে কারণ তাদের জনগণের প্রতি আস্থা আছে। যারা নির্বাচন পিছাতে চায়, তাদের প্রস্তুতি নেই, দল নেই, কিছুই নেই, তাই তারা টালবাহানা করে। কোনো তালবাহানায় কাজ হবে না; ঐ সমস্ত কচিকাঁচার মিলনমেলা দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে বিএনপির মতো অভিজ্ঞ দলের প্রয়োজন রয়েছে।


কাজেই টালবাহানা বাদ দিয়ে যথাযথ সময়ে নির্বাচন দিন। উপযুক্ত সংস্কার যা প্রয়োজন তা করুন; আমরা না করবো না, কিন্তু সংস্কারের বাহানা করে নির্বাচন পিছিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন, তা গ্রহণযোগ্য নয়।


পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।


বিশেষ অতিথি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন আধুনিক বাংলাদেশের স্থপতি,স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদধৌলতে জামাত, আ'লীগ এদেশে রাজনীতি করার অধিকার ফিরে পেয়েছিল। ভারতের অঙ্গরাজ্য হিসাবে গড়ে তুলতে প্রথম স্বৈরশাসক শেখমুজিব ও শেষ ফ্যাসিস্ট ও স্বৈরশাসক শেখ হাসিনা গণমানুষের আশা আকাঙ্খাকে পদদলিত করে দলটি বাংলাদেশে গুম, খুন, গণহত্যা চালিয়ে ভারতে পালিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন বানচাল করতে তালবাহানা করছে। আমাদেরকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আরেকটি সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সিনিয়র সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি শেখ তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,জাকির সরকার, যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম ,যুগ্ন সম্পাদক মনসুর আলী ,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, যুবদলের আহবায়ক মুজিবুর রহমান, পূবাইল থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান কাজল,সদস্য সচিব হারুন অর রশিদ,পূবাইল থানা শ্রমিক দলের সভাপতি আবদুস সালাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন,মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, পূবাইল থানা ছাত্র দলের সাবেক আহবায়ক রাজিব মিয়া,যুবদলের যুগ্ম আহবায়ক মো.সোহেল খান, ছাত্রদল নেতা মেহেদী হাসান রিয়াজ প্রমুখ।