সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় আটক দুই


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2025-07-15 21:22
গাজীপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় আটক দুই

গাজীপুরে ৫ বছরের শিশু নাবিলা কানিজ নাভা হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর মেট্রো থানা পুলিশ। 

সোমবার নিখোঁজের ৫ দিন পর পুলিশ শিশু নাবিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে নগরীর ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকার মাই ওয়ান কারখানার পাশের ঝোঁপ থেকে। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

গ্রেফতার বাড়ির মালিক বাবা সাদেকুল ও ছেলে লামিনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে শিশুটির মা মালয়েশিয়া প্রবাসী নাসির মিয়ার স্ত্রী খাদিজা আক্তার গাজীপুর সদর মেট্রো থানায় একটি হত্যা মামলা করেন।

মঙ্গলবার সকালে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। 

মামলা ও দুজনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম  নিশ্চিত করে সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি শিশুটিকে হত্যার সঙ্গে যারা জড়িত শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব।

৯ জুলাই বিকাল ৪টার দিকে ৫ বছরের শিশু নাবিলা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে  সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিল পরিবারটি। 

সোমবার বিকাল ৪টার দিকে নিখোঁজের ৫ দিন পর শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তার হত্যাকারীদের গ্রেফতারের জোর দাবি তুলেছিলেন এলাকাবাসী।