সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

২০০ এর অধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন

বৃত্তি পরীক্ষার দাবিতে শ্রীপুরে দুই শতাধিক কিন্ডারগার্টেনের মানববন্ধন

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা আবারো বৃত্তি পরীক্ষা দিতে চাই


এম এইচ হৃদয় খান

eshomoy.com || 2025-07-24 21:36
 বৃত্তি পরীক্ষার দাবিতে শ্রীপুরে দুই শতাধিক কিন্ডারগার্টেনের মানববন্ধন
ছবি ইসময়


গাজীপুরের শ্রীপুরে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলসমূহে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর দাবিতে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


২৪ তারিখ বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ব্যানারে দুই শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুলে পুনরায় বৃত্তি পরীক্ষা বহাল করার দাবিতে 

মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


এ সময় কোমলমতি শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে দাবি জানায় সরকারি স্কুলে যদি বৃত্তি হয়, তবে আমাদের কেন নয় ,আমরাও বৃত্তি পরীক্ষা দিতে চাই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা চত্বর।


মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান।

সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ মিয়া।


রাজনৈতিক ও সামাজিক নেতাদের সংহতি প্রকাশ করে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন

বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,এছাড়া আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের শ্রীপুর পৌর শাখা সভাপতি ও ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির পরিচালক শামীম আহমেদ,সিনিয়র সহ-সভাপতি ডা. হারুনুর রশিদ,সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফরাজী,সালাউদ্দিন আহমেদ মিলন, মুক্তার হোসেন, মিজানুর রহমান ,যুগ্ম সম্পাদক ও ককুসুম কলি বিদ্যানিকেতনের পরিচালক শওকত ওসমান সেলিম,দপ্তর সম্পাদক নাঈম হাসান রাসেলসহ আরও অনেকে।



মানববন্ধন শেষে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ এর নিকট শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য আগের মতো বৃত্তি পরীক্ষা চালুর জোরালো দাবি জানানো হয়।