সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি


মো: ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2025-08-21 13:01
পূবাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি


জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূবাইল থানা সেচ্ছাসেবকদলের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 


পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি থানার প্রধান সড়ক মাজুখান প্রদক্ষিন করে মিরের বাজার এসে শেষ হয়।

পরে মিরের বাজারে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও হারুন অর রশিদের সঞ্চলনায় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগরের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।


এ সময় আরও উপস্থিত ছিলেন,পূবাইল থানা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ জীবন , যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক খালেদ মোশাররফ প্রমুখ।