গাজীপুর মহানগরীর পূবাইল থানা সেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য সচিব হারুন আর রশীদ এর দেশ ত্যাগের পর নতুন কমিটি করা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ কেউ দ্রুত সংগঠন কে শক্তিশালী করতে নতুন কমিটির গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করছেন। আবার কেউ বা সাংগঠনিক কার্যক্রম যেন ব্যহত না হয় তাই অন্য কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার কথা বলছেন।
ইতিমধ্যে পূবাইল থানার স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাদের পোষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, ফেসবুক ব্যাবহাকারী একজন সেচ্ছাসেবক দল নেতা তার ওয়ালে মহানগর সেচ্ছাসেবক দল নেতাদের উদ্দেশ্য করে লিখেছেন পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন মো হারুনুর রশিদ, আমার জানা মতে উনি এখন প্রবাস জীবন শুরু করেছে। এমত অবস্থায় তার সদস্য সচিব পদটি শূন্য হয়ে গেছে, তাই গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ভাই এবং সাবেক সদস্য সচিব হালিম মোল্লা ভাই এবং ১নং যুগ্ম আহবায়ক গাজী সালাউদ্দিন ভাই এর নিকট আকুল আবেদন করছি যে পূবাইল থানার স্বেচ্ছাসেবক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ কর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি যে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ।
বর্তমানে সাংগঠনিক কার্যক্রম ছেড়ে প্রবাস জীবনে কথা নিশ্চিত করেছে পূবাইল থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন আর রশীদ নিজেই, তবে দেশে আসলে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথাও জানান এ নেতা।
এ বিষয়ে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাৎ হোসেন শাহীন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেলেই কিছুদিনের মধ্যে পূবাইল থানার নতুন কমিটি প্রকাশ করা হবে।আমরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি।