সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

ফিওনা লাক্সারি রিসোর্টে পশু কুরবানি ও মাংস বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-05-29 10:41
ফিওনা লাক্সারি রিসোর্টে পশু কুরবানি ও মাংস বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন


গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ডের ইছালী এলাকায় অবস্থিত ফিওনা লাক্সারি রিসোর্টে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে কুরবানির পশু জবাই করে স্থানীয় এলাকাবাসীর মাঝে মাংস বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।


পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই ফিওনা লাক্সারি রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফায়সাল হোসেনের উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়। ধর্মীয় অনুশাসন মেনে পশু কুরবানি সম্পন্ন করার পর স্থানীয় এলাকাবাসী রিসোর্টের কর্মকর্তা-কর্মচারী মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। প্রায় দুই শতাধিক পরিবারের হাতে এই মাংস পৌঁছে দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার স্থানীয় বাসিন্দা এবং রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


রিসোর্টের অপারেশন ম্যানেজার রাসেল মিজি বলেন,

“ঈদ মানেই আনন্দ ও ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরের মতো এবারও আমাদের সম্মানিত এমডি ফায়সাল হোসেন স্যারের উদ্যোগে এই কুরবানির আয়োজন করা হয়েছে।”


তিনি আরও জানান, ভবিষ্যতেও ফিওনা লাক্সারি রিসোর্ট সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।


স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন আয়োজন শুধু ঈদের আনন্দকেই বাড়িয়ে তোলে না, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সবমিলিয়ে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফিওনা লাক্সারি রিসোর্টের এই ব্যতিক্রমধর্মী আয়োজন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।