সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ট্রেনের ধাক্কা লেগেছে বাসে, তদন্ত কমিটি গঠন


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-24 17:17:30
গাজীপুরে ট্রেনের ধাক্কা লেগেছে বাসে, তদন্ত কমিটি গঠন

 

 

 

গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসক।


২৪ জুলাই (রোববার) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।


এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী একটি বাস দুমড়ে-মুচড়ে ৫ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়।


শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।


আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।