গাজীপুরে এই প্রথম মহিলা মেয়র দায়িত্ব গ্রহণ করলেন। তিনি সাবেক মেয়র ও সাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক জাহাঙ্গীর আলম এর মা জায়েদা খাতুন।
১১ তারিখ সোমবার সকালে গাজীপুর সদর এলাকার তাজউদ্দীন আহমেদ অডিটোরিয়ামে নতুন মেয়র জায়েদা খাতুন দায়িত্ব বুঝেনেন।
নতুন মেয়র জায়েদা খাতুন দায়িত্ব গ্রহণ করায় টঙ্গীতে প্রায় ৩০ কেজি মিষ্টি বিতরণ করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা আল-রিয়াদ আদনান অন্তর।
আরও পড়ুন - খুবই উৎসাহজনক আলোচনা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে : পররাষ্ট্রমন্ত্রী

এ সময় তিনি বিভিন্ন পেশা শ্রেণির লোকদেরকে মিষ্টি মুখ করান এবং গাজীপুরের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন এর জন্য সকলের নিকট দোয়া চান।
গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা আল-রিয়াদ আদনান অন্তর জানান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে আপনাদের কাছে আহ্বান রইলো আপনারা নতুন মেয়র জায়েদা খাতুন এর পাশে থেকে তাকে সহযোগিতা করুন দেশ এবং দশের কাজে এগিয়ে আসুন।
ইসময়/আরএম/এমআরএম