চামুড্ডা বাইতুস সিদ্দিক জামে মসজিদ এর সভাপতি নির্বাচনে আজ আয়োজন করা হয় বিরল এই নির্বাচনের , চামুড্ডা বি ডি পি স্কুল মাঠে এ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে এ নির্বাচন, মসজিদ কমিটির এ নির্বাচনের ভোটার সংখ্যা ছিল ১৩৬ জন, ভোট পড়েছে ১৩৪ টি,
নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে লড়ছে ৩ জন, সাধারণ সম্পাদক হিসেবে ও লড়ছেন ৩ জন প্রার্থী , এ সময় নির্বাচনে সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আমাদের কে জানান, এই জীবনে কোথাও আমি এমন নির্বাচনের কথা শুনি ও নি, দেখি ও নি, এটি একটি বিরল ঘটনা,
নির্বাচন কে কেন্দ্র করে বিরল ঘটনার সাক্ষী হতে উৎসুক জনগন ভিড় করেছে মসজিদ প্রাজ্ঞনে, নির্বাচন নিয়ে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া , ভোট শেষে সভাপতি নির্বাচিত হয়েছে শফিকুল দেওয়ান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বাবুল হোসেন।