তীব্র গরমে পূবাইলে বেড়েছে তাল শাঁসের বিক্রি
ফয়সাল ভূইয়া, (পূবাইল) গাজীপুর প্রতিনিধি
eshomoy.com || 2024-06-11 ৫.০৮
পূবাইল প্রতিনিধি : তীব্র গরমে একটু স্বস্তি পেতে শৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের ফল তাল শাঁসের কদর বেড়েছে,
যদিও সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে তাল শাঁস,
তালের নরম কচি শাঁস খেতে সুস্বাদু হওয়ায় বর্তমানে এর চাহিদাও বেড়েছে, সরেজমিন গিয়ে দেখা যায়, টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজ গেট, চেরাখখালী , টিএনটি বাজার, মীরের বাজার,পুবাইল ষ্টেশন, বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বিভিন্ন মহাসড়কের পাশে, এ তালের শাঁস বিক্রি করা হচ্ছে। ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। আরো বিভিন্ন এলাকায় চলছে তালের শাঁস বিক্রি,
বিক্রেতারা শাঁস কেটে , রাখার পর ক্রেতারা নিয়ে যাচ্ছেন, ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে কিনে নিয়ে যাচ্ছেন,
ক্রেতা মো. জলিল হোসেন বলেন, দোকানের সামনে তালের শাঁস বিক্রি করে, আমি প্রতিদিনই কিনে খাই, এই গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে, মাঝেমধ্যে কিনে বাড়িতেও নিয়ে যাই,
চাকরিজীবী সাবিনা আক্তার বলেন, ছেলে-মেয়েরা তালের শাঁস খেতে চায়, তাই কিনতে এসেছি। প্রতিটি তালের শাঁস ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে,
তালের শাঁস বিক্রেতা মো. শাহিন মিয়া বলেন, ‘গরম পড়লে তালের শাঁস ভালো বিক্রি হয়। প্রতিবছর আমি এই মৌসুমে তালের শাঁস বিক্রি করে থাকি। প্রতিটি তালের ভেতরে ৩টি আবার কোনোটায় ২টি শাঁস থাকে। প্রতিটি শাঁস ৫ টাকা করে বিক্রি করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০০ শাঁস বিক্রি করতে পারি,
মেডিসিন,মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ ইসরাত জাহান দিয়া ঢাকা টাইমস কে জানান, তালের শাঁসে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও পানি রয়েছে, এ ছাড়া এতে অনেক আঁশ রয়েছে। গরমে শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে তালের শাঁস খুবই উপকারী,
তালগাছ মালিক ইব্রাহিম জানান, আগের মতো লোকজন পাকা তাল খেতে চায় না। তাই আমি কাঁচা অবস্থায়ই প্রায় সব গাছের তাল বিক্রি করে দিই।