সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে এক ফুট জায়গার জন্য ছোট ভাইকে খুন!


রিপোর্টার মোঃ আমিনুর রহমান, সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ।

eshomoy.com || 2024-03-11 ০৩:৩০ পি এম
মানিকগঞ্জের সিংগাইরে  এক ফুট জায়গার জন্য ছোট ভাইকে খুন!
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ইসময় নিউজ কে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বসত বাড়ির এক ফুট জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাই ইসলাম মুন্সির হামলায় ছোট ভাই কোহেল উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে। হামলায় নিহতের ছেলে শাহীনুর ইসলাম সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। কোহেল উদ্দিন উপজেলার জার্মিতা ইউনিয়নের মধুর চর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১০ মার্চ) দুপুরের দিকে বাড়ির সীমানার এক ফুট জায়গা নিয়ে ইসলাম মুন্সির সঙ্গে ছোট ভাই কোহেল উদ্দিনের দ্বন্দ্ব হয়। এ সময় বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধের এক পর্যায়ের বড় ভাইয়ের পরিবার ছোট ভাইয়ের পরিবারের ওপর হামলা করে। এতে কোহেল উদ্দিন ও তার ছেলে শাহীনুর ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোহেল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬ টার দিকে কোহেল উদ্দিনের মৃত্যু হয়। নিহতের ছেলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ইসময় নিউজ কে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।