সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : মানিকগঞ্জ

বসতবাড়ির এক ফুট সীমানার বিরোধে বড় ভাইয়ে হাতে ছোট ভাই ‘খুন’

বসতবাড়ির এক ফুট সীমানার বিরোধে বড় ভাইয়ে হাতে ছোট ভাই ‘খুন’

সিংগাইরে ভাইয়ের হাতে ভাই খু-ন।


Md: Asif hossain

eshomoy.com || 2024-03-12
বসতবাড়ির এক ফুট সীমানার বিরোধে বড় ভাইয়ে হাতে ছোট ভাই ‘খুন’

মানিকগঞ্জের সিঙ্গাইরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম।


নিহতের নাম কোহেল উদ্দিন (৬৫)। তিনি উপজেলার জামিত্তা ইউনিয়নের মধুর চর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১০ মার্চ) দুপুরের দিকে নিহত কোহেল উদ্দিন ও তার বড় ভাই মো. ইসলাম মুন্সির পরিবারের মধ্যে বসতবাড়ির সীমানার এক ফুট জায়গা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইসলাম মুন্সিসহ তার সন্তানরা কোহেল উদ্দিনের পরিবারের ওপর হামলা করেন। এ ঘটনায় কোহেল উদ্দিন ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।