সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : ঢাকা

সিরিজ বাঁচাতে বিকাল ৩ টায় মাঠে নামছে বাংলাদেশ


মেহেদী হাসান

eshomoy.com || 2025-07-05 10:46
সিরিজ বাঁচাতে বিকাল ৩ টায় মাঠে নামছে বাংলাদেশ

টাইগারদের ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াই আজ। শনিবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। আজকের ম্যাচে জিতলে সিরিজে ১-১ সমতা ফিরবে টাইগাররা এবং তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হবে। একই ভেন্যুতে শ্রীলংকার কাছে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। নিজেদের ইনিংসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মিরাজবাহিনী্কে। তবে আজকের ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। হতাশাজনক হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন,‘আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি এবং চাপের মুখে ভেঙে পড়েছিলাম। তারপরও ম্যাচটি আমাদের হাতে ছিল এবং চাইলে আমরা আরও ভাল করতে পারতাম।’ সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে আমাদের খেলায় উন্নতি দরকার বলে মনে করেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের পারফরমেন্সের উন্নতি ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে এটি অপরিহার্য। আমরা উন্নতির চেষ্টা করছি। শ্রীলংকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড হতাশাজনক। ২৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়, ২১টিতে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে। ২০১৯ সালে দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলংকার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। সর্বশেষ পাঁচ সিরিজের চারটিতেই জিতেছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে আরও একটি সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে লংকানদের।